শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

গাজীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, নিহত ১, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-রাজশাহী রেলরুটের গাজীপুরের বক্তারপুর এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ট্রেনের সহকারী চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ যাত্রী।

নিহত চালকের নাম নূর আলম শরীফ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শশা গ্রামের মমিন শরীফের ছেলে। তিনি ট্রেনের চালক হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে এ ঘটনায় ওই রুটে রাত থেকে ভোর ৫টা পর্যন্ত সকল ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনস্পেক্টর ইব্রাহিম চৌধুরী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস কালিয়াকৈর উপজেলার বক্তারপুর রেলক্রসিংয়ে পৌঁছলে রয়েল গ্রুপের একটি বিকল ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ট্রেনের সহকারী চালক ঘটনাস্থলেই মারা যান।

পরে বগি বিচ্ছিন্ন হয়ে ইঞ্জিনের সঙ্গে ৪টি বগি নিয়ে ট্রেনটি খাড়াজোড়া এলাকায় পৌঁছে এবং অপর ৭টি বগি ঘটনাস্থলে থেকে যায়। দুর্ঘটনায় ট্রেনের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রকিবুল হক জানান, ট্রেনটি উদ্ধার করে রতনপুর এলাকায় মৌচাক স্টেশনে রাখা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ