শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

শানে রেসালাত সম্মেলন : প্রস্তুত মঞ্চ, কানায় কানায় পূর্ণ মাঠ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

আর কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামের ঐতিহাসিক জামিয়াতুল ফালাহ ময়দানে শুরু হবে হেফাজতে ইসলাম বাংলাদেশের শানে রেসালাত সম্মেলন।

আজ শুক্রবার জুমার পর বেলা ২টা নাগাদ এ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।

ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আজীজুল হক ইসলামাবাদী।

তিনি মুঠো ফোনে প্রতিবেদককে বলেন,  আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে, প্রশাসনের পক্ষ থেকেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আজ ফজরের পর থেকে জনসমাগম শুরু হয়েছে। ইতোমধ্যে মাঠের অর্ধেক ভরে গেছে। জুমার পর আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হবে।

আজ আমিরে হেফাজত শয়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, হেফাজত মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীসহ আরও আলোচনা পেশ করবেন, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা জুনাইদ আল-হাবিব, মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও, শানে রোসালাত সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন বলে জানান মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ