শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

এ কেমন নৃশংসতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের দেলদুয়ারে গোয়াল ঘরে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৬টি ভেড়া পুরে ছাই হয়ে গেছে।

শনিবার গভীর রাতে উপজেলার লাউহাটী ইউনিয়নের লাউহাটী উত্তরপাড়ার মো. মজনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক মজনু মিয়া বলেন, রাত ৩টার দিকে বিকট শব্দে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে।

তিনি বলেন, ডাক-চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভাতে ব্যর্থ হন। কয়েক মিনিটের মধ্যেই ৬টি ভেড়াসহ আমার টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়।

মজনু মিয়া অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী নাজমুল, আহম্মদ, মোনায়েম ও তালেব খান ঘটনাটি ঘটিয়েছে। তাদের অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ করেছেন তিনি।

এ ব্যাপারে দেলদুয়ার থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, আগুন দেয়ার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। -সূত্র যুগান্তর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ