মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাল থেকে শুরু হচ্ছে নুরানী তালীমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী সাহেব কর্তৃক পরিচালিত ‘নুরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশে’র অধীনে  দেশব্যাপী নুরানী মাদরাসা সমূহের ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষা  আগামীকাল (২৬ নভেম্বর) রবিবার থেকে শুরু হচ্ছে।

বোর্ডের মহাসচিব আল্লামা মুফতি জসিম উদ্দীন ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনাস মাদানীর সাথে কথা বলে জানা যায়, প্রায় অর্ধ লক্ষাধিক ছাত্র/ছাত্রী এবারের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশ গ্রহণ করবে।তারা আরো জানান, আনন্দঘন পরিবেশে কেন্দ্রীয় সনদ পরীক্ষা দেশব্যাপী সহস্রাধিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার খাতা প্রশ্নপত্রসহ প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যেই সকল কেন্দ্রে কঠোর গোপনীয়তা ও নিরাপদে পৌঁছানো হয়েছে বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তা মাওলানা আবুল হাসেম।

অভিভাবক ও নুরানী মাদরাসার শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, জীবনের প্রথম সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণকে কেন্দ্র করে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীদের সুবিধার্থে নিধারিত কেন্দ্রসমূহে সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য কেন্দ্রপ্রধান ও দায়িত্বশীলদের আদেশ দেওয়া হয়েছে।

 

এইচ জে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ