শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

‘মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে নিজেকে গড়ে তুলতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী
সিলেট প্রতিনিধি

শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখার বার্ষিক তামাদ্দুনিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় জামেয়ার হলরুমে এ সংবর্ধনা আয়োজন অনুষ্ঠিত হয়।

জামেয়ার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ একরামুল হক।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, 'সৎ, আদর্শ, মুত্তাকি, সু-নাগরিক গড়ে তুলতে মাদরাসা শিক্ষার বিকল্প নেই। মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে নিজেকে নিজেই গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের অনুশাসন মেনে চলতে হবে। দেশ ও জাতির জন্য নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি জনাব আব্দুশ শাকুর, দি সিলেট ইসলামিক সোসাইটির সহকারী সেক্রেটারি জনাব জাহেদুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাখা ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।

অনুষ্ঠানে জামেয়ার সাবেক দু'জন সহকারী শিক্ষক মাওলানা মতিউর রহমান ও শাহ আলমকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও, জামেয়ার সাবেক একজন শিক্ষার্থীর মেডিকেলে চান্সপ্রাপ্তিতে তার হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

সহকারী শিক্ষক মুহাম্মাদ ইমদাদুল হক এর পরিচালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে মুহাম্মদ লুৎফুর রহমান, ইসলামী সঙ্গীত পরিবেশন করে সিদ্দিকুর রহমান ইমন ও হুমায়রা আক্তার বুশরা।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ