শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

শানে রেসালত সম্মেলন চালু থাকলে রাসুল সা. এর শান প্রতিষ্ঠা সুগম হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

গত ২৪-২৫ নভেম্বর (শুক্র ও শনিবার) চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ব্যবস্থাপনায় আয়োজিত শানে রেসালত সম্মেলন সফল করায় দেশবাসী, সর্বস্তরের তৌহিদী জনতা, প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ হেফাজতের তৃণমূল নেতা-কর্মীসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন হেফজত আমীর আল্লামা শাহ আহমদ শফী।

তিনি আশা প্রকাশ করেন, শানে রেসালত সম্মেলন চালু থাকলে রাসূল সা. এর শান-মান-মর্যাদা মানুষের হৃদয়ে, দেশে সমাজে ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার পথ সুগম হবে। মানুষের মাঝে ইনসাফ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে।

তিনি আগামীতেও হেফাজতের আহবানে যে কোন কর্মসূচীতে দলমত নির্বিশেষে উপস্থিত সফল করার আহবান জানান!

উল্লেখ্য, গত দু'দিন জুমাবার ও শনিবার চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পুরো চট্টগ্রামে ব্যাপক সাড়া পড়ে। উভয়দিনই হাজার-হাজার মুসল্লীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন, হেফাজত আমীর আল্লামা আহমদ শফী,আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, আল্লামা তোফাজ্জল হক হবিগঞ্জী, মাওলানা হাফেজ তাজুল ইসলাম ও মাওলানা লোকমান হাকিম, মাওলানা আজীজুল হক ইসলামাবাদী, আল্লামা আজিজুল হক আল-মাদানী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মুফতি আহমদুল্লাহ, ড.আ ফ ম খালিদ হুসাইন, আল্লামা মামুনুল হক, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা হাফেজ নুরুল ইসলাম, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা শেখ আহমদ, মুফতি রহিমুল্লাহ, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা জিয়াউল হোসাইন, মাওলানা সলিমুল্লাহসহ প্রমুখ ওলামায়ে কেরাম।

শানে রেসালত সম্মেলনে আল্লামা আহমদ শফীর উজ্জীবনী বয়ান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ