শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

জামালপুরে মায়ের বটির কোপে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জামালপুরের মেলান্দহে মায়ের বটির কোপে ছয় মাস বয়সী শিশু সন্তানের মৃত্যু হয়েছে। আজ পৌর এলাকার মালিহাডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

শিশু হত্যার অভিযোগে ঘটনাস্থল থেকে মাকে আটক করেছে পুলিশ। নিহত শিশু মামুন (৬ মাস) ময়মনসিংহের বিদ্যাগঞ্জ এলাকার রাশেদুল ইসলামের ছেলে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানান, মেলান্দহ পৌর এলাকার মালিহাডাঙ্গা গ্রামের মিম আক্তারের (২২) সাথে ময়মনসিংহের বিদ্যাগঞ্জ এলাকার রাশেদুল ইসলামের বিয়ে হয়। বাচ্চা গর্ভে থাকার সময় মিম আক্তারকে শ্বশুরবাড়ির লোকজন জোর করে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।

এরপর থেকে শিশু মামুনকে নিয়ে বাবার বাড়িতে থাকলেও স্বামী রাশেদুল ইসলাম খোঁজ নিতো না। আজ বিকালে বটি দিয়ে কুপিয়ে নিজের শিশু সন্তানকে হত্যা করে মিম। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশু মামুনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় হত্যার অভিযোগে মিম আক্তারকে আটক করা হয়েছে। তবে কী কারণে নিজের শিশু সন্তানকে হত্যা করেছেন, এখনো কিছু জানতে পারেনি পুলিশ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ