মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফতুল্লার হাফেজ আবু নাঈম হত্যার রহস্য উদ্ঘাটন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফতুল্লার মাদরাসা ছাত্র হাফেজ আবু নাঈম (১৮) হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। পুলিশ আলোচিত এ হত্যার রহস্য উদ্ঘাট করেছে বলে জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, হাফেজ আবু নাঈমকে অপহরণে ব্যর্থ হয়ে হত্যা করা হয় তাকে। এর আগে তাকে অপহরণ করতে ফেসবুকে ভুয়া আইডিতে প্রেমের সম্পর্কে তৈরি করা হয়।

দুর্বৃত্তদের টার্গেট ছিল অপহরণ করে মুক্তিপণ আদায়ের। কিন্তু বিপদ আঁচ করতে পেরে দৌড়ে পালানোর সময় সঙ্ঘবদ্ধ ওই দুর্বৃত্ত চক্র তাকে কুপিয়ে হত্যা করে।

নিহত আবু নাঈম ফতুল্লার আলীগঞ্জ মাদরাসার ছাত্র এবং মুন্সীগঞ্জ জেলার চরডুমিয়া গ্রামের ব্যবসায়ী মনসুর আহম্মেদের ছেলে।

ওই হত্যাকাণ্ডে প্রায় ২২ জন বখাটে অংশ নিয়েছে বলে পুলিশ জানান। মঙ্গলবার বিকেলে এ ঘটনায় গ্রেফতার সুমন ওরফে রাফা (১৮) নামে এক বখাটে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরের আদালত ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে। একই দিন সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন ওসি কামাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন পরিদর্শক (তদন্ত) শাহ জালাল, পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (আইসিপি) গোলাম মোস্তফা।

গ্রেফতারকৃত সুমন ওরফে রাফা (১৮) ঝালকাঠি জেলার নলসিটি থানার কুশাঙ্গন গ্রামের মনির হোসেনের ছেলে। তারা সপরিবারে ফতুল্লার নন্দলালপুর এলাকার শাহ আলমের বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছে।

এছাড়া সুমন ওরফে রাফা রাজধানীর ধুলাইপাড় এলাকার সিটি মডেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সোমবার রাতে রাফাকে নন্দলালপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

ওসি কামাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত সুমন ওরফে রাফাদের ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র। তারা ফেসবুকে তরুণীদের ছবি দিয়ে ভুয়া আইডি খুলে ধনাঢ্য পরিবারের ছেলেদের বেছে নিয়ে বন্ধুত্বের প্রস্তাব পাঠায়।

এরপর বন্ধুত্ব হলে ম্যাসেঞ্জারে চ্যাট করে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এরপর তাদের পছন্দ করা স্থানে আসার জন্য অনুরোধ করে। এরপর তাদের নিয়ে আটক করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

দীর্ঘদিন ধরে এভাবেই সাধারণ মানুষের সঙ্গে ওই চক্রটি প্রতারণা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সুমন ওরফে রাফা পুলিশকে জানিয়েছে।

তিনি আরও জানান, মাদরাসা ছাত্র আবু নাঈমও তাদের খপ্পোরে পড়ে ১৯ নভেম্বর রাতে ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকায় যায়।

সেখানে ওই বখাটেদের সঙ্গে তার দেখা হয়। এক পর্যায়ে ভুয়া আইডির সেই সিন্থিয়ার জাহা