শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

কাল থেকে দিনাজপুরে ৩ দিনের ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তাবলিগ জামায়াতের জেলা ইজতেমা। তিন দিনব্যাপী ওই ইজতেমাকে ঘিরে ইতোমধ্যেই প্রস্তুত দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দান।

দেশের সর্ববৃহৎ ওই গোর-এ শহীদ ময়দানের গোটা অংশেই স্থাপন করা হয়েছে বিশাল প্যান্ডেল।

বুধবার থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। তিন দিনব্যাপী ওই ইজমেতায় ৪ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করতে প্রশাসনও গ্রহণ করেছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।

দিনাজপুর জেলা ইজতেমা আয়োজক কমিটির প্রধান (জিম্মাদার) আলহাজ রায়হানুল আমীন জানিয়েছেন, বৃহস্পতিবার জোহরের নামাজ আদায়ের মাধ্যমেই শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিকতা।

আগামী শুক্রবার এ ময়দানেই আনুষ্ঠিত হবে জুমার নামাজ। আগামী শনিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় মোনাজাতের মধ্য দিয়েই সম্পন্ন হবে তিন দিনব্যাপী এ ইজমেতার আনুষ্ঠানিকতা।

তিন দিনব্যাপী এ ইজতেমায় পবিত্র কোরআন, হাদিস ও ইসলামের বিভিন্ন দিক নিয়ে বয়ান করবেন দেশের প্রখ্যাত আলেমরা।

ইসরাইলেও হয় তাবলিগের মেহনত, আছে ২৪ মারকাজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ