শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মিঠামইনে সেতু ও সড়ক কাজের উদ্বোধন করেছেন এমপি তৌফিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওরের কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট-মিঠামইন সড়কের ১৫৬.৭২ মিটার দীর্ঘ হাসানপুর সেতু ও ১.১৭ কিলোমিটার অল ওয়েদার সড়ক এবং ১.৬৫ কিলোমিটার সাব-মার্সিবল সড়ক নির্মাণে মোট ৩৪ কোটি টাকা ব্যয়ে করা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে এ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির জ্যেষ্ঠ ছেলে প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম, জেলা পরিষদের সদস্য ও মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান মো. শরীফ কামাল, গোপদিঘী ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক বাচ্চু প্রমুখ।

আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ