রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঢাকায় পৌঁছেছেন পোপ ফ্রান্সিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে ঢাকা এসে পৌঁছেছেন পোপ ফ্রান্সিস। ৩০ বছর পর খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান কোনো ধর্মগুরু বাংলাদেশ সফরে এলেন।

আজ বেলা তিনটার কিছু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। এ সময় প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ পোপকে উষ্ণ অভ্যর্থনা জানান।

একই সঙ্গে তাকে গার্ড অব অনারসহ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। পোপকে স্বাগত জানাতে মন্ত্রী পরিষদের সদস্যসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিনিধি এবং ভ্যাটিকান রাষ্ট্রদূতসহ কূটনীতিকরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পোপের সার্বজনীন এ সফরে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। শুক্রবার স্বাধীনতার স্মৃতি বিজরিত সোহরাওয়ার্দী উদ্যানে ৮০ হাজার পূণ্যার্থীর উপস্থিতিতে প্রার্থনা সভা ছাড়াও খ্রিস্টান যাজক এবং যুব সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হবে তার।

নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠির একটি প্রতিনিধি দলের সঙ্গেও পোপের সাক্ষাৎসূচি রয়েছে।

উল্লেখ্য,  ১৯৭০ সালে ভয়াবহ জলোচ্ছ্বাসের ১৪ দিন পর ২৬শে নভেম্বর তৎকালীন পোপ ষষ্ঠ পল ফিলিপাইনে যাওয়ার পথে বাংলাদেশে এক ঘণ্টার যাত্রাবিরতি করেছিলেন। আর পূণাঙ্গ রাষ্ট্রীয় এবং পালকীয় সফরে ১৯৮৬ সালের ১৯শে নভেম্বর পোপ দ্বিতীয় জন পল বাংলাদেশ সফর করেছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ