শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ধর্মপাশায় বাড়ির সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধে প্রভাষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহির বিন রুহুল: সুনামগঞ্জের ধর্মপাশায় বাড়ির সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধ ও পারিবারিক শত্রুতার জের ধরে আবু তৌহিদ জুয়েল (৪০) নামের এক প্রভাষক নিহত হয়েছেন।

তিনি সেলবরষ ইউনিয়নের কায়িয়াম গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে ও জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে প্রভাষকের নিজ বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, একই গ্রামের আ. খালেকের ছেলে আ. রাজ্জাকের সাথে আবু তৌহিদ জুয়েলের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নির্ধারণ ও পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সকালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে আবু তৌহিদ জুয়েল গুরুতর আহত হলে বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ওসি সুরজিৎ তালুকদার বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। প্রভাষক আবু তৌহিদ জুয়েলের লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসি সুরজিৎ তালুকদার’র অভিযানে দু’জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতরা হলেন আব্দুল খালেক (৬৫), আব্দুর রাজ্জাক (৫০) অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ