শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী উদযাপন নিয়ে সংঘর্ঘে গুরুতর আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুনারুঘাটে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রানীকোট বাজারে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- রমিজ উদ্দিন (৬৫),ফিরোজ মিয়া (৫০), উজ্জল মিয়া (২৮), নুনু মিয়া (২৫) সুজল মিয়া (২৩), শাহ আলম (৩০) ও আম্বিয়া খাতুন (৪০)। তাদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন নিয়ে উপজেলার রানীকোট গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মাওলানা নুরুল হক জিহাদী’র সাথে ময়নাবাদ গ্রামের আবদুল মালেকের ছেলে শাহিন মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মাঝে উত্তেজনা শুরু হলে দুপক্ষের পরিবারের লোকজন বাজারে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

চুনারুঘাট থানার এসআই আতিকুল আলম বিষয়টি নিশ্চত করে বলেন-একদল পুলিশ গিয়ে সংষর্ঘ নিয়ন্ত্রণ করে। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয় ।

সূত্র: করাঙ্গিনিউজ২৪ ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ