শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

জামিয়া মাফিয়া মাদরাসার বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মাঈন উদ্দিন: গতকাল ১ ডিসেম্বর, শুক্রবার জামিয়া মাফিয়া মাদরাসা মিলনায়তনে মাদরাসার বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিদ্ধিরগঞ্জে সানারপাড়ের বাঘমাড়ায় অবস্থিত জামিয়া মাফিয়া মাদরাসাটির মাহফিলে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট আলেমে দীন, শিক্ষাবিদ ও সাংবাদিক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

মাহফিলের বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতু ইব্রাহিমের নায়েবে মুহতামিম মুফতি হোসাইন আহমাদ এবং বিশিষ্ট লেখক ও অনুবাদক মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ।

প্রধান অতিথি হিসেবে মাহফিলে উপস্থিত ছিলেন অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি বাংলাদেশের আমির আতিকুর রহমান নান্নু মুন্সি।

মাহফিলে সভাপতিত্ব করেন, খায়রুল সুফিয়া কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী ও জামিয়া মাফিয়া মাদরাসার সভাপতি মনিরুজ্জামান বিপ্লব।জামিয়াতু ইব্রাহিম সাইনবোর্ডের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি শফিকুল ইসলামের মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।

মাহফিলের অন্যতম আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও স্বর্ণপদকপ্রাপ্ত ক্বারী হাফেজ নাজমুল হাসানের তেলাওয়াত এবং অনুপ্রাস শিল্পিগোষ্ঠীর মনোমুগ্ধকর পরিবেশনা।

মাহফিলের নিবেদক মাওলানা কাওছার আহমাদ এবং মাহফিল সঞ্চালন করেন হাফেজ মো: আল আমিন। মাহফিলে সর্বস্তরের মুসলমানদের উপস্থিতি লক্ষ করা গেছে।

মাহফিলটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা  পরিচালক হাফেজ মাওলানা ইসমাঈল হোসাইন। ইসমাঈল হোসাইনের মা মাফিয়া খাতুনের নামানুসারে মাদরাসার নাম রাখেন জামিয়া মাফিয়া মাদরাসা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ