শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ফরিদপুরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ ৩৭ জন আহত হয়েছেন। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান সিকদারের ভাই ইমদাদ সিকদারকে পেটানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত।

নগরকান্দা থানার ওসি এএফএম নাসিমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিকেল পর্যন্ত কেউ গ্রেফতার ও মামলা দায়ের হয়নি।

স্থানীয়রা জানান, জমির সীমানা নিয়ে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া গ্রামের হাজি মোহাম্মদ আলী সিকদারদের সঙ্গে গোলাপ খাঁনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় ঝাটুরদিয়া বাজারে হাজি মোহাম্মদ আলী সিকদারের ছেলে ও আওয়ামী লীগ নেতা মিজান সিকদারের ভাই ইমদাদ সিকদারকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। হামলায় আওয়ামী লীগের কর্মী গোলাপ খাঁন, আমানত খাঁন, ছিরু খাঁন, আজিজুল খাঁন, মনি খাঁন ও রাসেল খানসহ ১০-১২ জন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।

পরে ইমদাদ সিকদারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে উভয়পক্ষ ঝাটুরদিয়া বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম বলেন, পরিস্থিতি এখন শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ