শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

ইসলামী আন্দোলন নগর উত্তর সেক্রেটারির ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলামঃ ইসলামী আন্দোলন বাংলা‌দেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি জনাব মোশাররফ হোসাইন রাজধানীর আল-কারীম জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আ‌ন্দোলন এর সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন শনিবার বিকেল ৫টায় আল-কারীম জেনারেল হাসপালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাত সাড়ে ৯টায় ইসলামী আন্দোলোন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। পরে গাবতলীর মাজার রোড সংলগ্ন জমিদার বাড়ী কবর স্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আ‌ন্দোলন-এর কেন্দ্রীয় সভাপ‌তি জি.এম. রুহুল
আমীন, সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ ও সে‌ক্রেটারি জেনা‌রেল শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বাণীতে নেতৃবৃন্দ বলেন, মোশাররফ হোসাইন ইসলামী বিপ্লবের স্বপ্ন বুকে লালন করেতেন। সমাজ বিপ্লবের যেই শপথ তিনি গ্রহণ করেছিলেন, সেই স্বপ্নকে
বাস্তবায়নে মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করেছেন।

তারা বলেন, মোশাররফ ভাই একজন বিদগ্ধ ইসলামী রাজনী‌তিক বিচক্ষণ ও সফল সংগঠক ছিলেন। তাঁর ইন্তেকা‌লে ইসলামী আন্দোলন একজন যোগ্য নেতাকে হারা‌লো।

নেতৃবৃন্দ মোশাররফ হোসাইন এর রুহের মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ