শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা : গুলিবিদ্ধ ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:
রোববার বেলা সাড়ে ১১টার দিকে নাটোরে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়িতে হামলার পর ছাত্রলীগ ও যুবলীগকর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একজন আনসার সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ দুজনের মধ্যে রয়েছেন নাটোর সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল (২৪) ও আনসার ভিডিপির সদস্য সোহেল রানা (৩৫)। তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে সিংড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা ছিল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী ও জেলা বিএনপির সহসভাপতি সাবিনা ইয়াসমিন ছবি।

সকালে তিনি সিংড়া যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পথে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মাসুমের নেতৃত্বে ২০-২৫টি মোটরসাইকেলে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী মিছিলসহ সাবেক মন্ত্রী এবং জেলা বিএনপির সভাপতি দুলুর বাড়ির সামনে এসে গালাগাল করে সবাইকে জোর করে বাসার ভেতরে ঢুকিয়ে বাহির থেকে গেট আটকে দেয়।

পরে পাশেই হাফরাস্তা এলাকায় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা অবস্থান করছে, এমন খবরে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে যায়। পরে সেখানে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় নাটোর সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ও আনসার ভিডিপির সদস্য সোহেল গুলিবিদ্ধ হন।

ঘটনার পর থেকে আলাইপুর এলাকায় বিএনপির কার্যালয়ের আশপাশে বিপুল পরিমাণ র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ অবস্থান নিয়েছে।

এ ঘটনায় শেষ পর্যন্ত সিংড়ার অনুষ্ঠানে যোগ দিতে পারেননি সাবিনা ইয়াসমিন ছবি।

এ বিষয়ে নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু বলেন, রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে যুবদল-ছাত্রদল মিছিল করবে, এ জন্য তারা বহিরাগত অস্ত্রধারী ক্যাডারদের নিয়ে এসেছে এমন খবরের ভিত্তিতে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা আলাইপুরে রাস্তায় অবস্থান নেয়। পরে দুলুর ক্যাডাররা গুলি করলে ছাত্রলীগ নেতাসহ দুজন গুলিবিদ্ধ হয়।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সিংড়া উপজেলা বিএনপির পরিচিতি সভায় যোগদানের জন্য তার স্ত্রী ও জেলা বিএনপির সহসভাপতি সাবিনা ইয়াসমিন ছবি বাসা থেকে বের হওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তার বাসায় পুলিশের সামনে প্রকাশ্যে হামলা করে।

এ সময় তাদের ছোড়া গুলিতেই দুজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনা এলাকার সবাই দেখেছেন। এর বিচার আমি নাটোরের মানুষের ওপরেই ছেড়ে দিলাম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ