শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

সুরা আসরের আলোকে মুসলমানদের সংগঠিত হতে হবে: শায়খ নাসির বিল্লাহ মক্কী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র মক্কা থেকে আগত আওলাদে রাসুল সা. শায়খ নাসির বিল্লাহ মক্কী বলেছেন, মুসলিম বিশ্বকে এক কালিমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে৷ এ ছাড়া ব্যবসা, অর্থ বিত্ত, রাজনিতী মুসলিম বিশ্বকে এক করতে পারবে না৷ তাই মুসলমানদের কুরআনের বাণী অনুসরণ করতে হবে৷

আজ ৩ ডিসেম্বর বাদ আসর সাভার জাতীয় অন্ধ সংস্থা মসজিদ প্রাঙ্গনে সাভার উপজেলা উলামা পরিষদের পৌরসভার ৭নং ওয়ার্ড আয়োজিত ইসালাহী মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি সুরা আসরের তাফসীর করে বলেন, এখানে মহান আল্লাহ যে চারটি আমলের কথা বলেছেন এটা অনুসরণ না করলে শুধু কাফিররা নয় মুসলমানরাও ক্ষতিগ্রস্থ হবে৷ তাই সুরা আসরের আলোকে মুসলমানদেরকে সংগঠিত হতে হবে৷

তিনি বলেন, রাসুল সা. এর বংশধর ও আরবদের প্রতি আপনাদের ভালবাসা আমাকে বিমুগ্ধ করেছে৷ আপ্লুত করেছে৷ এই ভালবাসাই প্রমাণ বহন করে যে বাংলার মানুষের ঈমান অটুট আছে৷

সাভার উপজেলা উলামা পরিষদের আহবায়ক পীরে কামেল আল্লামা ইউসুফ সাদিক হক্কানির সভাপতিত্বে ও মাওলানা সাদিকুর রহমানের সঞ্চালনায় আল্লামা শায়খ নাসির বিল্লাহ মক্কীর শানে মান পত্র পাঠ করেন পরিষদের ৭নং ওয়ার্ড সভাপতি মুফতি মাহফুজ হায়দার কাসেমী৷

উপস্থিত ছিলেন সদস্য সচিব মাওলানা আলী আযম, মুফতি সুলতান মাহমুদ, মুফতি আলী আকরাম, মুফতি কাওসার হুসাইন, মুফতি আ. আজীজসহ পরিষদ নেতৃবৃন্দ৷

মাহফিল স্থলে পৌঁছলে শায়েখকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ