রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আসামের রায়; জীবনে কখনো এতো আনন্দিত হই নি: আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী বলেছেন, আমি এ দুই সিদ্ধান্তকে স্বাগত জানাই। ধন্যবাদ জানাই। সুপ্রিম কোর্ট তার ঐতিহ্য অনুযায়ী আইনের শাসন ও আইনী স্বচ্ছতার স্বাক্ষর রেখেছে। এ রায়ের ফলে মুসলিম সমাজের ভয় দূর হবে এবং সমাজে ইতিবাচক প্রভাব পড়বে।

গতকাল জমিয়তে উলামায়ে হিন্দের প্রেস সেক্রেটারি ফজলুর রহমান কাসেমি কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

রায়ের ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে সাইয়েদ আরশাদ মাদানি বলেন, আজ আমি যতোটা আনন্দিত হয়েছি, আমার সাংগঠনিক জীবনে আর কখনো হই নি। আল্লাহর অনুগ্রহে জমিয়তে উলামায়ে হিন্দ ও তার সেবক ৪৮ লাখ হিন্দু ও মুসলিমের আশ্রয়ে পরিণত হয়েছে। এ সৌভাগ্য আমার পরকালীন মুক্তির উপলক্ষ্য হবে বলে আশা করি।

তিনি আরও বলেন, ‘বর্তমান সমাজে যেখানে ঘৃণার রাজনীতি বিস্তৃত হচ্ছে সেখানে সুপ্রিম কোর্টের রায় এ কথার প্রমাণ আগুনে পানি ঢালার লোকও আছে।

জমিয়ত নেতা বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় ন্যায়বিচারেরই বিজয়। এর ফলে ভারতে; বিশেষত আসামে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় হবে। ভবিষ্যতে কল্যাণের দরজা খুলে দিবে। সুপ্রিম কোর্টের উপর মানুষর আস্থা বাড়বে।

সাথে সাথে তিনি মামলার আইনজীবীদেরও ধন্যবাদ জানান সাহসিকতার সঙ্গে লড়াই করার জন্য।

জমিয়তে উলামায়ে হিন্দ আসামের সভাপতি মাওলানা মুশতাক আনফরও এ রায়কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এ রায় আসামের সাধারণ মানুষ ও ন্যায়বিচারের বিজয়।

আসামে মুসলিম নাগরিকত্ব মামলার জয় ঐতিহাসিক; মাদানি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ