শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

আল্লামা মাহমূদুল হাসানের শাশুড়ির ইন্তেকাল; এলাকাজুড়ে শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের বিখ্যাত জামিয়া আশরাফুল উলুম বালিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা নাজেম মাওলানা দৌলত আলী রহ. এর স্ত্রী মরিয়ম আখতার (৮৬) ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ময়মনসিংহ ফুলপুর থানার বালিয়া গ্রামে বৃহস্পতিবার দুপুর দেড়টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

তিনি ৩ জন আলেম ও ৬ জন আলেমার গর্বিত জননী। মেয়ের জামাতারাও দেশের উল্লেখযোগ্য আলেম।

ব্যক্তিগত জীবনে তিনি একজন দীনদার পরহেজগার এবং দানবীর নারী ছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি প্রায় ২ বছর যাবত বিছানায় ছিলেন।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন গুলশান আজাদ মসজিদের খতিব, যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মুহতামিম ও মজলিসে দাওয়াতুল হকের আমির আল্লামা মাহমূদুল হাসান।

মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান মরিয়ম আখতারের দ্বিতীয় মেয়ের জামাতা।

শোক বার্তায় আল্লামা মাহমূদুল হাসান বলেন, মায়ের মতো আদর সোহাগ পেয়েছি তার কাছ থেকে। নামাজ, ইবাদত বন্দেগিতে খুবই মনোযোগী এবং দীনদার ছিলেন তিনি। ছেলে মেয়ে নাতি নাতনিদের দীনি পরিবেশে গড়ে তোলার জন্য খুব যত্নবান ছিলেন।

তিনি বলেন, তার পরিবারের সবাই আলেম এবং দীনদার। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। সবার কাছে তার পরকালের নাজাতের জন্য দুআ কামনা করছি।

গুণি এ নারীর ইন্তেকালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আজ রাতেই তার জানাজা নামাজ বালিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

জেরুজালেম ইস্যু; বাংলাদেশের শীর্ষ আলেম ও রাজনীতিবিদরা যা বললেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ