মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাদানীনগরের ইসলাহি জোড়: আত্মশুদ্ধিকামীদের মিলনমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আল ফুয়াদ
ফাযেল, মাদানীনগর মাদরাসা

আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম মাদানীনগর মাদাসার দুই দিনব্যাপী ৩১তম বার্ষিক ইসলাহি জোড়৷

শায়খুল ইসলাম হজরত হুসাইন আহমদ মাদানি রহ. এর বিশেষ খলিফা মুসলিহে উম্মাহ হজরত ইদ্রীস সন্দ্বীপী রহ. প্রতিষ্ঠিত ‘তাহরিকে ইসলাহুল উম্মাহ’ এর আয়োজনে বিগত ৩০ বছর যাবত আত্মশুদ্ধিমূলক এই দীনি মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে আসছে৷

মাদানিনগরে বর্তমানে সন্দ্বীপি রহ. এর জানাশীন মাওলানা ফয়জুল্লাহ’র উদ্বোধনী বয়ানের মাধ্যমে আগামী কাল বাদ ফজর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে৷

ইসলাহি জোড়ে মাওলানা ফয়জুল্লাহ কর্তৃক পরিচালিত ‘মাদারিসে কওমিয়া তা’লিমি বোর্ডে’র অধীনে প্রায় দুই শতাধিক দায়িত্বশীল, বিভিন্ন মাদরাসার ছাত্র শিক্ষক ও শায়েখ সন্দ্বীপীর হাজার হাজার ভক্ত অংশ নেবেন৷

এতে দেশি বিদেশি প্রখ্যাত আলেমে দীন ও গুণী ব্যক্তিগণ বয়ান পেশ করবেন৷ বিশেষ মেহমান হিসেবে প্রতি বছরের মতো এবারও উপস্থিত থাকবেন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও শায়খুল ইসলাম হুসাইন অহমদ মাদানি রহ. এর সাহেবজাদা দেওবন্দে সিনিয়র মুহাদ্দিস, মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি৷

শনিবার বাদ মাগরিব তার বয়ান করার কথা রয়েছে৷

গতানুগতিক মাহফিলগুলো থেকে ভিন্ন এই জোড়ে দুই দিনে আগত মুসল্লিদের সুন্নতের মশক, সুরা কেরাতের মশক, তালিম, ও জিকিরের ব্যাপারে তরবিয়ত দেয়া হয়ে থাকে৷ দূরের মুসল্লিদের জন্য মাদরাসার পক্ষ থেকে দুই বেলা খাবারেরও ব্যবস্থা করা হয়৷

জানা গেছে ইতোমধ্যেই ইসলাহি জোড়ের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷

শনিবার রাত ৯টায় শায়েখ সন্দ্বীপীর জানাশীন মাওলানা ফয়জুল্লাহ’র বয়ান ও আখেরি মোনাজাতের মাধ্যমে এই জোড়ের সমাপ্তি হবে৷