রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জেরুসালেম ইস্যু: সেনা পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক

জেরুসালেমকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো মুসলিম বিশ্বের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। ফিলিস্তিনসহ বিশ্বব্যাপী চলছে তীব্র কেআভ উত্তেজনা আর প্রতিবাদ মিছিল।এই পরিস্থিতিতে মালয়েশিয়া ফিলিস্তিনে সেনা পাঠাতে প্রস্তুত বলে ঘোষভণা দিয়েছে।খবর পার্সটুডে-এর।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিশাম উদ্দিন হোসেইন একথা বলেছেন। তিনি বলেন, "আমাদেরকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। মালয়েশিয়ার সামরিক বাহিনী সবসময় প্রস্তুত আছে এবং সর্বোচ্চ নেতৃত্ব থেকে নির্দেশনার জন্য অপেক্ষা করছে।"

হিশাম উদ্দিনের বরাত দিয়ে মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা 'বার্নামা' এ খবর দিয়েছে। তিনি আরো বলেছেন, "আমরা দোয়া করছি যেন চলমান এ দ্বন্দ্ব বড় ধরনের সংঘাতের পর্যায়ে না যায়।"

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর মালেশিয়ায় বিক্ষোভ-সমাবেশ হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক দেশের সমস্ত মুসলমানকে মার্কিন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন।এছাড়া, প্রতিবেশী ইন্দোনেশিয়ায়ও একই ধরনের বিক্ষোভ সমাবেশ হচ্ছে। সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ