রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

তালেবানকে কাবুলে অফিস খোলার আহ্বান আফগান সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় তালেবানকে সম্পৃক্ত করতে উদ্যোগী হয়েছে আফগান সরকার। পূর্ব থেকে বিভিন্ন সময় আলোচনার আহবান জানালেও তালেবান তাতে সক্রীয় সাড়া দেয় নি। তাই এবার কাবুলে অফিস খোলার আহবান জানানো হয়েছে তালেবানকে।

গত বুধবার আফগানিস্তানের উচ্চ ক্ষমতাসম্পন্ন শান্তি রক্ষা কমিটি এক সংবাদ সম্মেলনে এ আহবান জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে উচ্চতর শান্তি কাউন্সিল অধিদপ্তরের প্রধান আকরাম কপলওয়াক বলেন, আমরা তালেবানের যেসব নেতা কাতার ও পাকিস্তানে বসবাস করছেন তাদের আলোচনায় অংশ নেয়ার আহবান জানাচ্ছি। আমরা তাদের কাবুলে অফিস দিতে প্রস্তুত। যেমন হিজবুল ইসলামকে দেয়া হয়েছে।

তিনি বলেন, তালেবান যেখানে চায় আফগান সরকার সেখা্নেই আলোচনা করতে প্রস্তুত। তারা শান্তি আলোচনার প্রস্তাব গ্রহণ করলে তাদের কাতার অফিস অথবা অন্য যে কোনো অফিসকে স্বীকৃতি দিবে সরকার।

২০১৩ সাল থেকে কাতারের রাজধানী দোহায় তালেবানের অফিস থাকলেও আফগান সরকার তাকে স্বীকৃতি দেয় নি। তবে তারা এটা স্পষ্ট করেন, অফিস খোলা শান্তি আলোচনার পূর্ব শর্ত নয়।

এ পর্যন্ত তালেবানের পক্ষ থেকে কোনো উত্তর দেয়া হয়নি। তবে পূর্বে তালেবান সরকারের আলোচনার আহবান প্রত্যাখ্যান করেছিলো। তারা বলেছিলো, কোনো ধরনের পূর্ব শর্ত মেনে তালেবান আলোচনায় বসবে না।

সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের প্রতি অভিযোগ করে বলা হয়, তারা তালেবানের জন্য স্বর্গরাজ্য তৈরি করে রাখলেও শান্তি প্রক্রিয়ায় কোনো সহযোগিতা করছে না।

সাংবাদিক সম্মেলনে শান্তি কাউন্সিলের সদস্যগণ তাদের পূর্ব অবস্থান পরিবর্তন করে বলেন, তালেবানের সঙ্গে আইএসের কোনো সম্পর্ক নেই। তালেবানের সঙ্গে আলোচনা করলেও আইএসের সঙ্গে কোনো আলোচনা করা হবে না।

সূত্র :  আফগান গণমাধ্যম দ্য নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ