শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

গাজীপুরে মুফতী আমিনী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, মুফতী আমিনী শুধু একটি নামই নয়, একটি আন্দোলন, একটি ইতিহাস। দেশপ্রেমিক ঈমানদার তৌহিদী জনতার কল্যাণকামী একজন মহান নেতা। তাঁর মতো বলিষ্ঠ নেতার শূন্যতা সহজে পূরণ হবে না।

আজ সোমবার সকাল ১০টায় ইসলামী ঐক্যজোট গাজীপুর জেলার উদ্যোগে স্থানীয় ভাউয়াল কনভেনশন সেন্টারে আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

গাজীপুর জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা লেহাজ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

সভায় বক্তারা জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ট্রাম্প আগুন নিয়ে খেলা করছেন। ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ জেরুজালেম শহরকে ইসরাঈলের রাজধানী ঘোষনা বিশ্বের মুসলমানরা কোনদিন মেনে নেবে না। অবিলম্বে এই ঘোষনা প্রত্যাহার করতে হবে, নতুবা মুসলিম বিশ্ব যক্তরাষ্ট্রকে বয়কট করবে।

সভায় প্রধান আলোচক ছিলেন, মসজিদে আকবর কমপ্লেক্স, মিরপুর, ঢাকার মহা-পরিচালক মুফতী দিলাওয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ লোকমান হোসাইন, সাংগঠনিক সচিব মুফতী শাখাওয়াত হোসাইন রাজী, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আশেকে মোস্তফা, মাওলানা মাসুদুল করীম, মুফতী নাসির উদ্দিন খান, মুফতী নুরুল ইসলাম প্রমুখ।

সভায় আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমানকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ