মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

বিয়ের দিনেই চলে গেলেন মাওলানা জামিল হোসাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: কথা ছিল নতুন জীবনে পা রাখার, কিন্তু অন্তিম গন্তব্যেই চলে যেতে হলো হাফেজ মাওলানা জামিল হোসাইনকে। সবাইকে কাদিয়ে ঠিক বিয়ের দিনই ইন্তেকাল হলো তার। থেমে গেল জীবন প্রদীপ।

কারী মাওলানা জামিল হোসাইন সিলেটের চতুল এলাকার বাসিন্দা। একজন সমাজ ও রাজনীতি সচেতন আলেম ছিলেন।

জানা যায়, গত সপ্তাহে মাওলানা জামিল হোসাইন বিয়ের জন্য কেনাকাটা করতে যাওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ইন্তেকাল করেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷

কারী মাওলানা জামিল হোসাইন সিলেটের কানাইঘাট থানার হারাতৈল গ্রামের হোসাইন আহমদের ছেলে। সিলেটের জৈন্তাপুরের সরুখেল গ্রামের আলহাজ রহিম উদ্দিনের মেয়ে শাহিনা আকতার সাদিকার সঙ্গে আজ তার বিয়ে তারিখ ছিল।

মাওলানা জামিল হোসাইনের ব্যাপারে সৌদি প্রবাসী হারুন রশিদ নামের একজন ১০ ডিসেম্বর ফেসবুকে লেখেন, মাওলানা জামিল হোসাইন চতুলী একজন সম্ভাবনাময়ী তরুণ আলেমে দীন। যোগ্যতা, মেধা ও আচার-ব্যবহারে একজন অতুলনীয় ব্যক্তিত্ব।

যে ভাইটি চতুল বাজার গেলে বড় করে ভাই সাহেব ডাকতো সেই ভাইটি অাজ অনেক দিন থেকে মটর সাইকেল এক্সিডেন্ট করে এখনো জ্ঞান ফিরেনি। ভাইটির কথা স্মরণ হলে চোখের পানি চলে অাসে। তার ব্যবহার অাচার অাচরণ সব সময় মনে পড়ে।

ভাইটি আজ মৃত্যর বিছানায় শুয়ে অাছে। ১১ ডিসেম্বর তার বিয়ের তারিখ। সেই দিন অনেক আনন্দ করার কথা ছিল ভাইটির। কিন্তু সে আনন্দ করা হবে কিনা মহান অাল্লাহ পাক জানেন।

৫নং বড়চতুল ইউনিয়নের সাবেক ছাত্র জমিয়তের সভাপতি ছিলেন তিনি। অামাদের এলাকার এক মাদরাসার উস্তাদ ও মসজিদের ইমামও ছিলেন। মহান অাল্লাহ পাক এই ভাইকে শিফায়ে অাজিলা দান করুন। অামিন।

মুহাম্মাদ নামের সংক্ষেপণ বা এব্রিবিয়েশন করা কি উচিত?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ