মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়া : পুলিশ ইন্সপেক্টর ক্লোজড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের অভিযোগে রাজশাহীতে পুলিশের এক ইন্সপেক্টরকে ক্লোজড করা হয়েছে।

অভিযুক্ত বেলাল হোসেন রাজশাহীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ। তাকে রাজশাহী পুলিশ লাইনসে নিয়ে আসা হয়েছে।

জানা গেছে, কাঁকনহাট তদন্ত কেন্দ্রের আবাসিক কোয়ার্টারের দ্বিতীয় তলায় বেলাল এবং তৃতীয় তলায় কনস্টেবল (ওয়ারলেস অপারেটর) সাইদুল ইসলাম তার বউ নিয়ে থাকেন।

সোমবার রাতে দাফতরিক কাজে সাইদুলকে ঢাকায় পাঠান ইন্সপেক্টর বেলাল। কিন্তু রাজশাহী রেলস্টেশনে গিয়ে ট্রেন না পেয়ে কাঁকনহাটে তদন্ত কেন্দ্রে ফিরে আসেন তিনি।

কোয়ার্টারে ফিরে সাইদুল দেখতে পান তার স্ত্রী ঘরে নেই। বিষয়টি সন্দেহজনক হলে তৃতীয় তলায় যান। এ সময় বাইরে থেকে তার স্ত্রী এবং ইন্সপেক্টর বেলালের হাসির শব্দ শুনতে পান। পরে তিনি কোয়ার্টারের বাইরের দরজায় তালা দিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে মোবাইল ফোনে অবহিত করেন।

এরপর অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এএসপি এবং গোদাগাড়ী মডেল থানার ওসি ঘটনাস্থলে যান। এ সময় ওই কোয়ার্টারের মধ্যে ইন্সপেক্টর বেলাল এবং সাইদুলের স্ত্রীকে দেখতে পান তারা।

ইন্সপেক্টর বেলাল ওই কোয়ার্টারে একাই থাকেন। তার পরিবারের সদস্যরা রাজশাহী নগরীতে ভাড়া বাসায় থাকেন।

সাইদুরকে মাঝে-মধ্যেই দাফতরিক কাজে রাজশাহী ও ঢাকা পাঠান ইন্সপেক্টর বেলাল। এ সুযোগে তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সী জানান, ইন্সপেক্টর বেলালকে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ওয়ারলেস অপারেটর মামলা করতে চাইলে মামলা নেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ