শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

প্রশ্নপত্র ফাঁস, মুন্সীগঞ্জে ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ধারাবাহিকতায় এবার প্রাথমিক বিদ্যালয়ে পর্যন্ত প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। এই অভিযোগে মুন্সীগঞ্জে ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের বাংলা পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রশাসন। আজ এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

মঙ্গলবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার সবগুলো স্কুলের পরীক্ষা স্থগিত করা হয়। পরীক্ষার নতুন তারিখ এখনো ঘোষণা হয়নি।

সকাল ১০টায় প্রাথমিক বিদ্যালয়গুলোর ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির বার্ষিক পরীক্ষা ছিল। কিন্তু সোমবার রাতে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে জেলা প্রশাসক পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেন। তবে পরবর্তী পরীক্ষাগুলো যথা সময়েই হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা জানান, আজকে বাংলা পরীক্ষা প্রশ্নপত্রের ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে তারিখ নির্ধারণ করে পরীক্ষা নেয়া হবে।

জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, গতকাল রাতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে এবং সত্যতা স্বরুপ জেলা প্রশাসকের ই-মেইলে প্রশ্ন পাঠায়। যার জন্য পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেই।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা বলেন, ‘প্রশ্নপত্রের ফাঁসের অভিযোগে শুধুমাত্র আজকের বাংলা পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তারিখ নির্ধারণ করে এ পত্রের পরীক্ষা নেয়া হবে।’

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ