মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

মসজিদে থেকে গলা কাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে একটি মসজিদের ভেতর থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোগড়া সরকারপাড়া জামে মসজিদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ভোরে মসজিদের মুয়াজ্জিন আজান দিতে এসে মসজিদের ভেতর মোতালেবের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশে খবর দেন।

পুলিশ জানিয়েছে, বুধবার দিবাগত রাতে তাকে হত্যা করে ফেলে রেখে যাওয়া হয়েছে। নিহতের নাম আবদুল মোতালেব। তিনি ময়মনসিংহের বাগতাবাজার গ্রামের তমিজ মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, মোতালেব ওই মসজিদের নৈশ প্রহরীর দায়িত্বে ছিলেন। তিনি ১০-১২ দিন আগে ওই মসজিদে কাজ নেন। স্থানীয় সাইদুর রহমানের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন তিনি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বুধবার দিবাগত রাতের কোনো একসময় মোতালেবকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ