মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

সখীপুরে নও মুসলিমদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.তারিকুল ইসলাম তাহের
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে হিন্দু ধর্ম থেকে স্ব-পরিবারে মুসলিম হওয়া জাহিদ হোসেন খাঁন ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন ও যৌতুক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার বিকেলে সখীপুর উপজেলার যাদবপুর-বেড়বাড়ী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন ভোলা’র সভাপতিত্বে নওমুসলিমদের নামে মিথ্যা মামলা অবিলম্ভে প্রত্যাহারের দাবি জানিয়ে সাবেক যাদবপুর ইউপি চেয়ারম্যান খন্দকার বজলুর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন ধলা, নও মুসলিম মো. শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে যাদবপুর, বেড়বাড়ী, চাকদহ, নাইকানীবাড়ী, রতনপুর, দাড়িয়াপুর, দেওবাড়ী, পাহাড়কাঞ্চনপুর গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন।

উল্লেখ্য, উপজেলার চাকদহ গ্রামের মৃত আবদুল খালেকের মেয়ে তাহমিনা আক্তার রিতা’র সঙ্গে একই গ্রামের নও মুসলিম শহিদুল ইসলামের ছেলে জাহিদ হোসেন খানের ২০১৩ সালে ১০ লাখ ১ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্ত্রী তাহমিনা আক্তার রিতা দেনমোহরের ১০ লাখ টাকার লোভে নানা তাল বাহানা শুরু করে।

সামাজিকভাবে উভয় পরিবারকে নিয়ে বেশ কয়েকবার এ নিয়ে সালিশী বৈঠকও হয়। স্ত্রী তাহমিনা আক্তার রিতা কিছুতেই স্বামীর সংসারে আর ফিরে আসেনি। অবশেষে তাহমিনা আক্তার রিতা তাঁর স্বামী,শ্বশুড়,শ্বাশুড়ি,ভাসুরের নামে গত ২৮ নভেম্বর টাঙ্গাইল আদালতে হয়রানি মূলক মিথ্যা নারী নির্যাতন ও যৌতুক এবং দেনমোহরের দাবিতে মামলা দায়ের করেন।

নও মুসলিম জাহিদ হোসেন খান বলেন, ভালবাসার কারণে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছি। তারই প্রতিদান স্বরুপ আমার স্ত্রী আমার এবং আমার পরিবারের নামে মিথ্যা হয়রানি মূলক মামলা করেছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ