শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কিশোরগঞ্জে ঔষদের আগুন: ১৫ লক্ষ্য টাকার ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের রোদারপুড্ডা বাজারে তিনটি দোকানে আগুন লেগে অন্তত ১৫ লাখ টাকার ঔষধসহ মালামাল পুড়ে গেছে।

শুক্রবার সকাল সাতটায় রোদারপুড্ডা বাজারের তিন ব্যাক্তির মালিকানাধীন দোকানে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাবাসী ও ব্যবসায়ীরা প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকাল সাতটায় রোদারপুড্ডা বাজারের মুদিমালের ব্যবসায়ী হরিচরণ দাস এর দোকানের বিদ্যুৎতের সটশার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।মূহুর্তে পাশে থাকা পরিতোষ দেবনাথের কাপড়ের দোকান ও সুন্নত আলীর ওষুধের দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দোকান তিনটিতে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আরো জানা যায় কুতুব উদ্দীন আলীর 'মাকছুরা' মেডিকেল নামক ঔষদের দোকানটিতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন ভূইয়া আমাদের প্রতিনিধিকে বলেন, সকালে খবর পেয়ে পুলিশসহ আমি ঘটনাস্তলে গিয়ে সবকিছু পরিদর্শন করি। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নিকলী-বাজিতপুর এর সাংসদ আলহাজ্ব আফজাল হোসেন, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম , নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াহ্ ইয়া খাঁন, জারুইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম (মানিক)ও নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়া আহম্মেদ তুলিপ।

এসময় সাংসদ ক্ষতিগ্রস্থ তিন দোকানের মালিককে নগদ ছয় হাজার টাকা ও তিন বান্ডিল করে টিন প্রদান করেন এবং তিনি ব্যাক্তিগত ভাবে প্রত্যেক দোকানের মালিককে ৫০ হাজার টাকা প্রদান করবেন বলে আশা ব্যক্ত করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ