শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

এবার ময়মনসিংহে তিন ভুয়া ডিবি পুলিশ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রবিবার দশ লাখ টাকাসহ ময়মনসিংহের দুই ব্যক্তি অপহরণের ১৩ দিন পর গাজীপুর থেকে তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে  ময়মনসিংহ ডিবি পুলিশ।

আটকের সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, ডিবির পোশাক, হাতকড়া, ওয়াকিটকি, ২টি খেলনা পিস্তল, নির্দেশক বাতি, এবং ১ লাখ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- শেরপুরের সুমন (৪০), শরীয়তপুরের আক্কাছ (৪২) ও বাগেরহাটের পলাশ (২৮)।

রবিবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এক সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান।

তিনি জানান, গত তিন ডিসেম্বর ত্রিশালের বৈলর থেকে মাছ ব্যবসায়ী ওসমান গনি ও অংশীদার নুরে আলম ব্যাংক থেকে প্রায় দশ লাখ টাকা উত্তোলন করে আড়তে যাওয়ার পথে দুই ব্যক্তি তাদের গতিরোধ করে।

পরে তিন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি সিএনজি পাম্প থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে ঢাকার পথে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জেলা গোয়েন্দা পুলিশ রাজধানীর আশেপাশের বিভিন্ন স্থানে কয়েক দফা অভিযান চালায়।

অবশেষে দুই দিন অভিযান চালিয়ে গাজীপুর থেকে ভুয়া ডিবি পুলিশ সুমন, আক্কাছ,ও পলাশকে আটক করে। এসময় অপহরণ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, ডিবি পোশাক, হাতকড়া, ওয়াকিটকি, দুটি খেলনা পিস্তল, নির্দেশক বাতি, এবং ১ লাখ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ