শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কুমিল্লায় কভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল হান্নান
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি পণ্যবাহী কভার্ডভ্যান চাপায় রোকন উদ্দিন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক রিয়াজ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর পূর্বপাশে এ দুঘর্টনা ঘটে। নিহত রোকন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার হারুন-উর রশিদের ছেলে।

আহত চালক রিয়াজ গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। দাউদকান্দি হাইওয়ে পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রটি আরো জানায়, কভার্ডভ্যানটিকে আটক করা যায়নি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ