শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

বিজয় মিছিলে পেট্রোল বোমা হামলা, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শাহগঞ্জ বাজারে বিজয় দিবসের মিছিলে পেট্রোল বোমা হামলা হয়েছে।এতে রিকশাচালকসহ ২ জন আহত হয়েছেন।

শনিবার রাত ৮.৩০ মিনিটে এই ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে রিকশাচালক গুরুতর আহত হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. ফাতিহা ইয়াসমিন অন্তরা জানান, রিকশাচালক মতি মিয়ার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তবে গভীর কোনও ক্ষত হয়নি। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।

প্রত্যক্ষদর্শী শাহগঞ্জ এলাকার সোহাগ মিয়া জানান, রাত ৮.৩০ মিনিটের দিকে শাহগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের নেতৃত্বে বিজয় দিবস উপলক্ষে আনন্দ মিছিল নিয়ে শাহগঞ্জ বাজার প্রদক্ষিণ করছিলো। তখন শাহগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনের ছাদ থেকে অজ্ঞাত ব্যক্তিরা ৬/৭টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমার শব্দে মিছিল ছত্রভঙ্গ হয়ে পড়ে।

এসময় রিকশা নিয়ে বসে থাকা ফুলবাড়িয়া গ্রামের মতি মিয়া ও শাহগঞ্জ বাজারের দোকানি রফিকুল ইসলাম আহত হয়।

আহত মতি মিয়ার ছোট ভাই রইস মিয়া জানান, বোমা হামলায় তার ভাই মতি মিয়ার রিকশাটিও পুড়ে গেছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেছেন তিনি।

শাহগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, বিজয় মিছিলকে লক্ষ্য করেই হামলাকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল। জড়িতরা পুলিশের নিরপেক্ষ তদন্তে বের হয়ে আসবে বলে জানান তিনি।

পেট্রোল বোমা হামলার কথা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজি জানান, হামলার সাথে জড়িতদের সনাক্ত করতে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ