মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আরবী ভাষা দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ
চট্রগ্রাম প্রতিনিধি

১৮ডিসেম্বর আন্তর্জাতিক আরবি ভাষা দিবস। এ উপলক্ষ্যে  দিবসটিকে যথাযোগ্য অনুষ্টানমালার মাধ্যমে পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ।

আজ সকালে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে এ উপলক্ষে এক আলোচনা সভা ও র‍্যালি’র আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ড.মু.সিকান্দর।

আলোচনা সভা শেষে আরবি বিভাগের চেয়ারম্যান বিশিষ্ট আরবি কবি ও সাহিত্যিক প্রফেসর ড.মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে কলা অনুষদ থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে শেষ হয়।

সভাপতি তার র‍্যালিপূর্ব স্বাগত বক্তব্যে বলেন, আরবি কুরআন হাদীসের ভাষা। এটি জাতিসংঘের দাফতরিক আন্তর্জাতিক ও বৃহত অর্থনীতির ভাষা। দেশের আরবিতে পারদর্শীদের মধ্যপ্রাচ্যে দক্ষ জনশক্তি হিসাবে পাঠানো গেলে দেশের সম্মানের সাথে সাথে প্রচুর বৈদেশিক মুদ্রা ও অর্জন হতো।

র‍্যালী শেষে আরবি বিভাগের ১ম বর্ষের শ্রেণী কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আরবি ভাষা পৃথিবীর জীবন্ত ও প্রভাবশালী ভাষাগুলোর অন্যতম। এটি নিকট অতিতের জ্ঞান-বিজ্ঞান ও আভিজাত্যের ভাষা। এ থেকে উপকৃত হয়ে আমাদের জাতি গঠনে অবদান রাখতে হবে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সফিউল্যাহ কুতুবী। এতে আরবি বিভাগের শিক্ষার্থী ন উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ