বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কিশোরগঞ্জের করিমগঞ্জে অটোরিকশা চাপায় স্কুলছাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল জান্নাত মান্না, পাকুন্দিয়া প্রতিনিধি:  কিশোরগঞ্জের করিমগঞ্জে অটোরিকশার নিচে চাপা পড়ে পিয়া আক্তার (৭) নামে এক স্কুলছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

সে উপজেলার খুজারগাঁও গ্রামের মিরাজ উদ্দিনের শিশুকন্যা এবং স্থানীয় কিন্ডারগার্টেনের নার্সারীর ছাত্রী।সোমবার সকালে করিমগঞ্জের জয়কার পাড়াকুল মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, পিয়া তার মায়ের সাথে উপজেলার পাড়াকুল গ্রামের নানা বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকাল ১০টার দিকে নানাবাড়ির পাশে পাড়াকুল মোড়ের একটি দোকানে সে চকোলেট কিনতে গেলে মরিচখালী থেকে কিশোরগঞ্জগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা বেপরোয়া গতিতে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক অটোরিকশাটি আটক করে মরিচখালী-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বেলা একটার দিকে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়। করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ