মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

চট্টগ্রামে এক পরিবারের চার নারীকে গণধর্ষণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক বাড়িতে চার নারী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষিত নারীদের মধ্যে রয়েছে ৩ গৃহবধু ও ১ ননদ। এক প্রবাসী পরিবারে ডাকাতির পর নারীদের ধর্ষণ করে ডাকাতদলের সদস্যরা।

গত ১২ ডিসেম্বর রাতে গত ১২ ডিসেম্বর মঙ্গলবার কর্ণফুলীর শাহ মীরপুরে এ ঘটনা ঘটে। কিন্তু মামলা নিতে পুলিশ গড়িমসি করায়  গতকাল ঘটনা প্রকাশ পায়।

ঘটনার প্রকাশের পর গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী, র‌্যাব–৭ এর একটি টিম, ডিসি পোর্ট হারুনুর রশিদ হাজারী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, বড়উঠান ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম ও কর্ণফুলী থানার ওসি ছৈয়দুল মোস্তফা।

ঘটনার বিবরণে জানা যায়,  গত ১২ ডিসেম্বর মঙ্গলবার কর্ণফুলীর শাহ মীরপুরে প্রবাসীর ঘরে প্রবাসীর ঘরে ডাকাতির পর তিন গৃহবধূসহ চার নারীকে গণধর্ষণ করা হয়েছে। ডাকাতরা ১১ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

ঘটনার পরদিন বুধবার কর্ণফুলী থানায় লিখিত অভিযোগ দেয়া হলেও পুলিশ মামলা নিতে গড়িমসি করে।

সর্বশেষ বিভিন্ন চাপের মুখে পাঁচ দিন পর রোববার (১৭ ডিসেম্বর) কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সন্ধ্যায় কর্ণফুলী থানার ওসি (তদন্ত) হাসান ইমাম ঘটনাস্থলে বলেন, ডাকাতি ও গণধর্ষণের বিষয়টি নিশ্চিত। ডাকাতি ও গণধর্ষণের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের হবে।

এদিকে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দিয়েছেন। এ পর্যন্ত পুলিশ ২জনকে গ্রেফতার করতে পেরেছে।

কর্ণফুলী থানার ওসি (তদন্ত) হাসান ইমাম বলেন, ডাকাত দল চারটি কক্ষে গৃহবধূদের ধর্ষণ করে। এ সময় তারা ঘরের দেড় বছরের শিশু ও বৃদ্ধ মহিলাকে ছুরি ও অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এ কারণে গৃহবধূসহ চার নারী চিৎকার করতে পারেননি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ