শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে: মাওলানা শিহাবুদ্দীন কামালী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিস চট্রগ্রাম মহানগরের সভাপতি মাওলানা শিহাবুদ্দীন কামালী বলেছেন, বিজয়ের ৪৬ বছর পরেও আজ আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে শঙ্কিত।

ভিনদেশি ফরমায়েশি হুকুম তামিলে আমাদের সার্বভৌমত্ব এখনো হুমকির মুখে। এজন্য দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে দেওয়ানহাটস্থ কার্যালয়ে আয়োজিত এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে নগর সভাপতি মাওলানা শিহাবুদ্দীন কামালী উপরোক্ত কথা বলেন।

নগর সেক্রেটারী জনাব ডাঃ এম এ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মহানগর ও থানা নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে নগর সেক্রেটারী জনাব ডাঃ এম এ সিদ্দিক বলেন -বিজয়ের কাঙ্খিত লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন উন্নত, মননশীল মানুষ সৃষ্টি। একমাত্র মহানবী সা. নিদের্শিত পথই হচ্ছে সেই আলোকিত মানুষ তৈরীর গ্যারান্টি।

সভা শেষে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত হয়।

 

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ