রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঢাকায় ইসলামি জোট সম্মেলন; কেনা হচ্ছে ৩০ বিলাসবহুল গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসিভূক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন সামনে রেখে ৩০টি মার্সিডিজ বেঞ্জ এবং বিএমডব্লিউ গাড়ি আমদানি করতে যাচ্ছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে এমন প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তোলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে।

২০১৮ সালের মে মাসে ঢাকায় ওআইসি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।

এত যোগ দিতে অন্যান্য দেশ থেকে যেসমস্ত অতিথিরা আসবেন তাদের যাতায়াত ও পরিবহনের জন্য এসব গাড়ি আমদানি করবে বাংলাদেশের সরকার।

এসব গাড়ি সরাসরি কোম্পানির কাছ থেকে কেনা হবে । প্রতিটি গাড়ির ক্ষেত্রে কম-বেশি ৭০ থেকে ৮০ লাখ টাকার মত খরচ পড়বে বলে জানা গেছে।

সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বুধবার এ বিষয়ে নীতিগত অনুমোদনের জন্য এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সচিব মুন্সি শাহাবুদ্দিন আহমেদ।

বিলাসবহুল এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় কেনার বিষয়ে এখন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পেলেই আর কোনও বাধা থাকবে না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবনায় বলা হয়েছে, ঢাকায় অনুষ্ঠিতব্য ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে আসা অতিথিদের যাতায়াতের জন্য বাংলাদেশের পক্ষ হতে প্রয়োজনীয় পরিবহন সুবিধা দেয়ার জন্য ৩০টি মার্সিডিজ বেঞ্জ/বিএমডব্লিউ গাড়ি আমদানি প্রয়োজন। এগুলো শুল্কমুক্ত সুবিধায় কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদন রয়েছে।

এর আগে ১৯৮৩ সালে ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক হয়েছিল এবং সেসময় টয়োটা ক্রেসিডা গাড়ি কেনা হয়েছিল।

আইভরি কোস্টের ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৪তম সম্মেলনে সিদ্ধান্ত হয়, আগামী বছর ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনের আয়োজন হবে ঢাকায়। কিন্তু সম্মেলন শেষে বহুমূল্য এসব গাড়ি কি করা হবে?

পরিকল্পনা অনুসারে কিছু গাড়ি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া হবে। কর্মকর্তাদের তরফ থেকে বলা হচ্ছে, ভবিষ্যতে আমন্ত্রিত অতি গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য সেসব গাড়ি ব্যবহার করা হবে।

এ ধরনের কেনা গাড়ি অতীতে বিভিন্ন মন্ত্রণালয় এবং মন্ত্রীদের কাজে ব্যবহার করা হয়েছে।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ