শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

নিখোঁজের তিনদিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজবাড়ীর পাংশা উপজেলায় নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মাদ্রাসা ছাত্রের নাম মো. পিয়াস আলী (১৬)।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে  স্থানীয় পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত পিয়াস আলী উপজেলার পিয়াস ভট্টাচার্যপাড়া গ্রামের মো. আরশেদ আলীর ছেলে এবং বাবুপাড়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।

ওসি মোফাজ্জেল হোসেন জানান, মৃত পিয়াস গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করলেও তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিলো না।

শুক্রবার সকালে ভট্টাচার্যপাড়া গ্রামের রায় মশাইয়ের পুকুরে পিয়াসের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

তিনি আরও জানান, মরদেহের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। তাৎক্ষনিকভাবে এ মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ