শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

কুমিল্লায় মাজারের ক্ষমতা দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল হান্নান :  কুমিল্লার মুরাদনগর উপজেলার পীরকাশিমপুর গ্রামে মাজারের আধিপত্য বিস্তার ও ক্ষমতা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১৫ জন আহত হয়েছে।

গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানার পীরকাশিমপুর গ্রামে পীরকাশিমপুর (বড় হুজুরের) দরবারের ক্ষমতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পারস্পারিক সংঘাতে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

পীরকাশিমপুর গ্রামের মরহুম সামসুজ্জামান পুত্র মো: জহিরুল আলম (৬৫), শাহ আলশ (৬২), নজরুল আলম (৬০) সহ গ্রুপ সুপরিকল্পিতিভাবে হামলা করে।

ঘটনার বিবরণে জানা যায়, সামসুজ্জামানের পুত্র কামরুজ্জামান পিতার কাছ থেকে দরবার ও মাজার পরিচালনা দায়িত্বপ্রাপ্ত হন। এরপর দীর্ঘদিন তিনি মাজার পরিচালনা করছেন।

কিন্তু কামরুজ্জামান অসুস্থ্য হওয়ার পর তার ভাইয়ের মাজার পরিচালক হওয়ার দাবি করে। এ নিয়েই উভয়পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে।

তবে অভিযুক্ত জহিরুল আলম হামলার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, হামলা হয় নি তবে পারিবারিকভাবে কিছু মতবিরোধ সৃষ্টি হয়েছে মাত্র।

বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: নাজমুল হুদা জানান, খবর পেয়ে আমরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি।

শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ