রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জাতিসংঘের সাধারণ পরিষদকে আল্লামা বাবুনগরীর অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন'আমুল হাসান ফারুকী : জেরুজালেম ইস্যুতে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি বৈঠকে অনুষ্ঠিত ভোটের ফলাফলকে স্বাগত জানিয়েছেন হেফাজত মহাসচিব শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে ‘বাতিল ও প্রত্যাখ্যান’ করে একটি রেজ্যুলেশন পাস হওয়া ‘অত্যন্ত আনন্দের’ বলে মন্তব্য করেছেন।

আল্লামা বাবুনগরী আরও বলেন, ‘আমি আল-কুদস ঐতিহাসিক প্রস্তাবের পক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদের অভূতপূর্ব সমর্থনকে অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি।’

আশা করি ট্রাম্প প্রশাসন তার দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রত্যাহার করবে।তাদের সিদ্ধান্ত যে অবৈধ তা জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটের ফলাফলে পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

বাবুনগরী আরো বলেন, ‘ফিলিস্তিন ও আল-কুদসের সমর্থনকারী সকলের প্রতি আমার ও বাংলার মুসলিম জনগণের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমি মনে করি জাতিসংঘের রেজুলেশন এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় নতুন সুযোগ সৃষ্টি করেছে৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ