মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

টেকনাফে ট্রাম্পের বিরুদ্ধে শাহী দরবারে ফরিয়াদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ, টেকনাফ প্রতিনিধি :  আজ সোমবার দুপুরে টেকনাফ উপজেলা কে.জি স্কুল ময়দানে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প কর্তৃক পবিত্র জেরুসালেম নগরীকে ইসরা্লইর রাজধানী ঘোষণার প্রতিবাদে টেকনাফ উপজেলার সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে বিশাল সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়৷

টেকনাফ উপজেলার সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে আয়াজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উখিয়া-টেকনাফ আসনের জনপ্রিয় এমপি আলহাজ্ব আবদুর রহমান বদি সিআইপি।

পরিষদ সভাপতি মাওলানা মাহিবুবুর রহমান মুজাহেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান বক্তার আলোচনায় টেকনাফ জামিয়ার শায়খুল হাদীস ও সুযোগ্য মুহতামিম মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ শফিক বলেন, মার্কিন প্রেসিডেন্ট জনাব ডোনাল্ড ট্রাম্প এর অনৈতিক সিদ্ধান্তের কারণে ওআইসিভুক্ত সকল দেশসহ জাতিসংঘের ১২৮টি বৃত্তম দেশ তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। ৩৫টি দেশ নিরবতার ভূমিকা পালন করেছেন। আমেরিকা ও ইসরাঈলসহ মাত্র ৯টি দেশ তার পক্ষে সমর্থন করেছে।

তিনি বলেন, সারা পৃথিবী তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরও তিনি তার সিদ্ধান্ত এখনো পর্যন্ত প্রত্যাহার করেন নি।

তিনি আরও বলেন, আজকের এই ময়দানে সমবেত আমরা হাজার হাজার মুসলমান সর্ব শক্তিমান আল্লাহ তা‘আলার শাহী দরবারে ডোনাল ট্রাম্পের বিরুদ্ধে সম্মিলিতভাবে ফরিয়াদ করবো সারা বিশ্বের মুসলমান যদি এইভাবে ফরিয়াদ করে আমার দৃঢ় বিশ্বাস বিশ্বের দুইশত কোটি মুসলমানের চোখের পানির বন্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প-এর অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, বাহারছড়া ইউপির চেয়ারম্যান মাওলানা আজীজুদ্দীন, মাওলানা আবদুল হক হক্কানী মাওলানা আলী আহমদ, মালানা নুর আহমদ, মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ