রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ট্রাম্পের ঘোষণা মানতে আব্বাসকে সৌদি যুবরাজের চাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: আমেরিকার কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা মেনে নিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর চাপ সৃষ্টি করেছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান।

সম্প্রতি এক বৈঠকে তিনি এ চাপ সৃষ্টি করেন বলে ফিলিস্তিনের কর্মকর্তারা অভিযোগ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহর বা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে। এ ঘটনায় ক্ষুব্ধ গোটা বিশ্ব।

আর ট্রাম্পের ওই ঘোষণার পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আমেরিকাকে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে মানবেন না বলে ঘোষণা দেন।

এরপর দিন দুয়েক আগে মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমান।

ফিলিস্তিনের কর্মকর্তারা মিডল ইস্ট আই নিউজ পোর্টালকে জানিয়েছেন, বৈঠকে সৌদি যুবরাজ প্রেসিডেন্ট আব্বাসকে তার ভাষায় বলেছেন, আমেরিকা হচ্ছে একমাত্র দেশ যার সত্যিকার প্রভাব রয়েছে ইসরায়েলের ওপর; আমেরিকা হচ্ছে একমাত্র দেশ যে শান্তি প্রক্রিয়ার বিষয়ে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে পারে, যা ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া কিংবা চীন কেউ পারবে না।

ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, মাহমুদ আব্বাসকে বোঝানোর ক্ষেত্রে সৌদি যুবরাজ ‘নরম কূটনৈতিক’ পন্থা অবলম্বন করেন। এ সময় তিনি মার্কিন প্রস্তাব মেনে নেওয়ার জন্য প্রেসিডেন্ট আব্বাসকে চাপ দেন।

তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট সৌদি যুবরাজকে জোর দিয়ে বলেছেন, তিনি ‘অর্থবহ’ শান্তি প্রক্রিয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। খবর বাংলাদেশ প্রতিদিন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ