শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

বোমা তৈরির সময় উড়ে গেলো যুবকের দুই হাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে এক যুবকের দুই হাত উড়ে গেছে। আহত যুবকের নাম শফিকুল ইসলাম (২১)।

রোববার রাত ৭টার দিকে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনের চর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত যুবক খুনের চর এলাকার ইউনুস শিকদারের ছেলে।

স্থানীয় মেম্বার আতাউর রহমান আক্তার সমকালকে জানান, বাঁশগাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আজাদ সরদারের বাড়িতে বসে বোমা তৈরি করছিলেন শফিকুল।

এ সময় বোমা বিস্ফোরণ হলে তার কবজিসহ দুই হাত উড়ে যায়। গুরুতর আহত অবস্থায় শফিকুলকে স্থানীয় হাসান আকনের হাটে গ্রাম্য চিকিৎসক অজিত সেনের কাছে চিকিৎসা দেওয়া হয়।

মাদারীপুরে পুলিশ সুপার সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আহত ওই যুবককে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জেনেছি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ