শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

একে একে ছয় নারীকে ধর্ষণের পর ভিডিও; অতঃপর গ্রেফতার ছাত্রলীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: প্রতারণা ও ভয়ভীতির মাধ্যমে ছয় নারীকে ধর্ষণ ও সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শরীয়তপুরের সেই আলোচিত ছাত্রলীগ নেতা আরিফ হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দেড় মাস পলাতক থাকার পর আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪দিকে জেলার গোসাইরহাট উপজেলার সাইখা ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) থান্দার খায়রুল হাসান বলেন, মামলা হওয়ার পর আরিফ হোসেন পালিয়ে বেড়াচ্ছিল।

পুলিশের তিনটি টিম তাকে ধরার জন্য কাজ করেছে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে আরিফ হাওলাদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তিনি জানান, আরিফ এতদিন চাঁপুরের ফরিদগঞ্জ এলাকায় গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।

আজ চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকা থেকে শরীয়তপুর আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে গোসাইরহাট উপজেলার সাইখা ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গোপনে ছয় নারীর আপত্তিকর ছবি ভিডিও করে এবং ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তাদের ধর্ষণ করে ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের (বহিষ্কৃত) এই সাধারণ সম্পাদক।

একইসঙ্গে এই ধর্ষণের চিত্র গোপনে মোবাইলে ধারণ তিনি। এরপরে লোকলজ্জার ভয়ে ধর্ষিত নারীরা এসব কথা কাউকে না বললেও সম্প্রতি ওসব ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে গৃহবধূ ও কলেজছাত্রীসহ ৬ নারীর সঙ্গে আরিফকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। সুত্র: কালের কন্ঠ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ