শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

ছাত্র জমিয়তের দাওয়াত আপামর ছাত্র জনতার কাছে পৌছে দিতে হবে: ফয়যুল হাসান খাদিমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিয়ানীবাজার উপজেলার জামেয়া ক্বাসিমুল উলূম মেওয়া মাদরাসা শাখা ছাত্র জমিয়ত আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা গত ২৭ ডিসেম্বর বুধবার বিকেলে জামেয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

ছাত্র জমিয়ত জামেয়া শাখার সভাপতি মুফতি উবায়দুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাওলানা ফয়যুল হাসান খাদিমানী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফয়যুল হাসান খাদিমানী বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে উলামায়েকেরামের রক্তঝরা ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরে ছাত্র জমিয়তকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, কেন্দ্র ঘোষিত দেশব্যাপী ছাত্র জমিয়তের সদস্য সংগ্রহ মাসের মাধ্যমে আপামর ছাত্র জনতার কাছে সংগঠনের দাওয়াত পৌছে দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ আব্দুশ শহীদ মোহাম্মদপুরি, উপজেলা সহ সেক্রেটারী মাওলানা ফারুক আহমদ, প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমিন।

জামেয়া শাখার সেক্রেটারি ক্বারি তায়্যিবুর রহমান ও ছাত্র সংসদের সেক্রেটারী তাক্বী উসমানের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সহ প্রচার সম্পাদক আব্দুল আহাদ রাহিন, শেওলা ইউপি ছাত্র জমিয়তের সেক্রেটারি জাকারিয়া বকর প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ