শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু

‘তিন তালাক বিল শুধু মুসলিম নয় হিন্দু নারীদেরও স্বার্থ বিরোধী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মাঈন উদ্দিন: ভারতের সংসদে পাশকৃত তিন তালাক সংক্রান্ত বিলটির কড়া সমালোচনা করে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নোমানি বলেন, বিলটি শুধুমাত্র মুসলিম পুরুষদের জন্যই ক্ষতিকারক নয় বরং মুসলিম নারীদেরও স্বার্থ বিরোধী।

মুফতি নোমানি বলেন, এখানে এক তালাক অথবা তিন তালাকের কোন ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে বিলটি কার্যকর হলে আইনের চোখে ডিভোর্স বলে কোন কিছু থাকবে না। কিন্তু সমাজ তো এটিকে ডিভোর্স হিসেবেই গ্রহণ করবেণ।

আইন অনুযায়ী পুরুষ লোকটি জেলে যাবে। এখন নারী এবং শিশুদের দেখাশোনা ও ভরণ-পোষণ কে করবে, কোর্ট না সরকার? একদিকে পুরুষ লোকটি জেলে কষ্ট ভোগ করবে, অন্য দিকে নারী এবং শিশুদের ভাগ্য ঝুলে থাকবে।

তিনি আরও বলেন, ইসলামের রীতি হলো স্ত্রীকে মোহর এবং ভরণ-পোষণ দিতে হয়, অথচ বিলে এ বিষয়টি সযত্নে এড়িয়ে যাওয়া হয়েছে।

সম্প্রতি ভারতে মুসলিম স্কলারদের মতামতকে উপেক্ষা করে এই বিল পাশ করা হলে মুসলিম পার্সনাল ল’ বোর্ডের মুখপাত্র মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানি বলেন, সরকার মুসলিম জনগণ দ্বারা কারাগার ভর্তি করার জন্য এ বিল পাশ করেছে। এতে মুসলিম সমাজ বিপর্যয়ের সম্মুখীন হবে।

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ