শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ভাণ্ডারিয়ার মানুষ খেলো সৌদি আরবের মাংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার অসহায় দুস্থ মানুষের মাঝে সৌদি আরব থেকে আসা পশুর মাংস বিতরণ করা হয়েছে। এতে তারা ভীষণ খুশি।

উপজেলার  প্রশাসন এবং দুর্যোগ ও ত্রাণমন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয়দের মাঝে এ মাংস বিতরণ করা হয়।

আজ শুক্রবার স্থানীয় অফিসার্স ক্লাবের সম্মুখে সৌদি সরকারের প্রেরিত ৬৯কার্টুণ পশুর (দুম্বার) মাংস বিতরণ করা হয়।

উপজেলার অসহায় মানুষ ছাড়াও বিভিন্ন এতিমখানা ও লিল্লাবোর্ডিং এ মাংস পায়।

মাংস বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন। এসময় ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ