মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পিইসিতে সেরা গোপালগঞ্জ, ইবতেদায়ীতে পঞ্চগড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিইসি) ফল প্রকাশ হয়েছে আজ। এতে শীর্ষস্থানে রয়েছে গোপালগঞ্জ জেলা। অপরদিকে এই হার সবচেয়ে কম ঝালকাঠিতে।

৭ বিভাগের মধ্যে এবারও প্রথম স্থানে রয়েছে বরিশাল। এই বিভাগে পাসের হার ৯৬ দশমিক ২২ শতাংশ। ৬৪ জেলার মধ্যে এবার গোপালগঞ্জ জেলা শীর্ষে রয়েছে। এই জেলায় পাসের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ। ৫০৮ উপজেলা/থানার মধ্যে তিনটি উপজেলায় শতভাগ পাস করেছে।

শনিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এর আগে সকালে গণভবনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ হস্তান্তর করেন।

গত বছরের মত এবারও সর্বনিম্ন পাসের হার সিলেট বিভাগে। এই বিভাগে পাসের হার ৯১ দশমিক ৪৬ শতাংশ। ঝালকাঠি জেলায় পাসের হার সর্বনিম্ন ৮৭ দশমিক ৮৮ শতাংশ। যশোর জেলার কেশবপুর উপজেলায় পাসের হার সর্বনিম্ন ৭১ দশমিক ২০ শতাংশ।

এদিকে ইবতেদায়ীতে ৭ বিভাগের মধ্যে এবারও রাজশাহী বিভাগ পাসের হারে শীর্ষে রয়েছে। সেখানে পাসের হার ৯৬ দশমিক ২৮ শতাংশ। অপরদিকে এবারও সিলেট বিভাগ পাসের হার সর্বনিম্ন, সেখানে পাসের হার ৮৬ দশমিক ৯২ শতাংশ। পঞ্চগড় জেলায় পাসের হার সর্বোচ্চ ৯৯ দশমিক ০২ শতাংশ।

এবার ইবতেদায়ীতে ৬১টি উপজেলায় শতভাগ পাস করেছে। ফরিদপুর জেলায় পাসের হার সবচেয়ে কম, সেখানে পাসের হার ৭৮ দশমিক ৪০ শতাংশ। ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় পাসের হারে সবার নিচে অবস্থান করছে। এ উপজেলায় পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ