শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার

যৌতুকের দাবিতে গৃহবধূকে গলা টিপে হত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার ভোরে রংপুরের পীরগাছার কান্দি ইউনিয়নের পূর্ব পাঠক শিকড় গ্রামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব পাঠক শিকড় গ্রামের ওয়াহেদ মণ্ডলের ছেলে অপু মিয়ার সঙ্গে ঠাকুরগাঁও জেলার রাণীশৈংকল গ্রামের আজিম মিয়ার মেয়ে সাগরিকার ৪ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী ও তার পরিবারের লোকজন নির্যাতন করে আসছিল।

ঘটনার দিন শুক্রবার আবারো যৌতুকের জন্য সাগরিকাকে মারপিট করে। পরে এ ঘটনার জের ধরে শনিবার ভোরে স্বামী অপু মিয়া ও তার পরিবারের লোকজন সাগরিকাকে শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পার্শ্ববর্তী বাড়ির দুইজনকে আটক করা হলেও অপু ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। পুলিশ সুরতহাল রিপোর্ট করে লাশ মর্গে প্রেরণ করেছে বলে জানা গেছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ